Posts

Showing posts from May, 2023

Marketing & KPI

  একদিন একটা পুরনো সিম তুলবো বলে বাংলালিংক অফিসে গিয়েছিলাম। গেট দিয়ে ঢুকতেই গার্ড আমাকে এত বড় একটা সালাম দিলেন, যেন আমি একজন মেজর জেনারেল আর সে আমার সৈনিক। যে কেউ হলে হয়তো খুশি হয়েই যেতেন, কিন্তু আমি ইতস্তত বোধ করতে শুরু করলাম। কারণ এত বড় স্যালুটের যোগ্য আমি না। আমার কাছে মনে হলো, আমার সাথে একটা মশকরা করা হয়েছে। একইভাবে আবারো বের হতে যাবো আবারো বিশাল একটা সালাম। কি মুস্কিল! একই রকম ফিলিংস টা আসে যখন ব্যাংক বা বিকাশের  (Bkash)  কাস্টমার কেয়ারে ফোন করি। ফোনটা ধরেই তারা এতো সুন্দর করে কথা বলে, ইচ্ছা করে, মাটিটা দুই ভাগ হয়ে যা আমি একটু পালিয়ে বাঁচি। এসব জায়গায় ফোন করলেই মনে পড়ে যায় যে, চালাক লোকেদের মাঝে আমি ই মনে হয় একমাত্র বোকা। আপনার সাথে এমন হয়েছে কখনো? আপনি একটা ক্লথিং শোরুমে গেলেন। ঘুরে ঘুরে দেখছেন আর কি কেনা যায় ভাবছেন। মাঝে মাঝে উল্টে-পাল্টে প্রাইস ট্যাগটাও দেখার চেষ্টা করছেন। হঠাৎ খেয়াল করলেন, পিছন থেকে কে যেন আপনার সাথে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। যেদিকেই ঘুরছেন সেই ছায়াটাও পিছে পিছে সেদিকে ঘুরছে। ব্যাস আর কি? একটু প্রাইস গুলো ভাল করে দেখে বাজেট ফ্রেন্ডলি একটা কাপড় যে কিন...