একশো সিনেমা
আমার বাছাই করা দুর্বোধ্য সুন্দর সেরা একশো সিনেমা। এই একশো সিনেমা আপনাকে জানাবে, মানব মনের ঠিক কত শত অলিগলি। কতটা বিচিত্র হয় মানুষ। কতটা দুর্বোধ্য হয় তাদের মনস্তত্ত্ব। কতটা বিস্তৃত তাদের কল্পনাশক্তি। কত উদ্ভট উপায়ে তারা গল্প বলতে জানে। এবং বলে। . ১. Mulholland Drive (2001) একজন যু্বতী অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছেন। সমস্যা হচ্ছে, তিনি স্মৃতি হারিয়েছেন। একটা অ্যাপার্টমেন্টে আশ্রয় নিয়েছেন। যে অ্যাপার্টমেন্টে তার সঙ্গে পরিচয় হয় আরেকজন যুবতীর। তিনি সফল অভিনেত্রী। তিনি অসহায় যুবতীকে সাহায্য করবেন। গল্প মোটেও অমন সহজ নয়, যতটা ভাবছেন। দুর্বোধ্য সব সিনেমার লিস্ট আমি সবসময় শুরু করি এই সিনেমা দিয়ে। আমার ভয়ংকর প্রিয় একটি সিনেমা। গল্পের এই দুই যুবতী আপনাকে প্রচুর ভোগাবে। আমি চাচ্ছি, এটা দিয়ে আপনার যাত্রা শুরু হোক। কারণ, এরপর যা আসবে, তা এই সিনেমার তুলনায় নস্যি। . ২. Triangle (2009) একজন সিঙ্গেল মাদার সমুদ্র যাত্রায় বের হয়েছেন। কিছুদূর যাওয়ার পর একটা জাহাজের সন্ধান পেলেন। জাহাজটা স্থির। তবে আপনি ঘুরবেন। এবং ঘুরবেন। সিনেমা শেষ হওয়ার পরও আপনি কিছুক্ষণ ঘুরবেন। . ৩. Interstellar (2014) এই সিন...