বাংলাদেশ এ যে কোন অনলাইন ব্র‍্যান্ড বিল্ড করা যায় ৪-৫ লাখ টাকায়।

 একটা সিক্রেট শেয়ার করি?

অনেস্টলি বাংলাদেশ এ যে কোন অনলাইন ব্র্যান্ড বিল্ড করা যায় ৪-৫ লাখ টাকায়। বুঝিয়ে বলি?
এই যে আপনি এত্ত মিম, ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে এইগুলো কি টিভিতে দেখে বানিয়েছেন? পুরো ঈদ জুড়ে বিকাশ টপ অফ মাইন্ড কেন থাকে?
আচ্ছা এই যে এত্ত ধর্মীয় ব্যবসা কিভাবে চলে? দেখবেন সবাই কম বেশি হারবাল প্রডাক্ট বিক্রি করে।
এত্ত আর্ট, ক্রাফট বা কোন একটা টিজি বেইজড জামা কাপড় কিভাবে চলে? মানে ওর টপ অফ মাইন্ডে কিভাবে থাকে?
হুট করে একটা পরশুদিন উঠে আসা রেস্টুরেন্ট, বাজে সার্ভিস, জঘন্য খাবার, লো কোয়ালিটি জিনিস খাওয়ায় কেমনে তাও এক্কেবারে মানুষের গিজ গিজ লেগে থাকে?
বলি, সহজ ভাষায়?
বাংলাদেশ এ ইমোশন মোটে মিলে ৬ টা:
১. ধর্মীয়।
২. একটা certain TG এর জন্য মিম।
৩. ফুড বা খাবার।
৪. ধর্ম বিরোধীতা।
৫. মেয়েদের ইমোশন
৬. এডুকেশন।
ধর্মীয় কি জিনিস? আজকে আপনি কোন প্রডাক্ট মার্কেটে ঢুকাতে চান, ধর্ম ইউজ করে? হউক সেইটা ইসলাম, ক্রিশ্চিয়ান কিংবা হিন্দু ধর্ম ইউজ করবেন? সিম্পল ৬-৭ জন মাথা আছে ওদের ধরবেন, ওরা করিয়ে দিবে। ওরা জানে সেইটা কিভাবে করতে হয়। করিয়ে দিবে।
মিম। এইযে বিকাশ, চরকি কিংবা সিরিজ লঞ্চ হয়, এইগুলো কোথা থেকে আসে? স্পেসিফিক কয়েকজন (৩-৪ জন) এর কমিউনিটি থেকে। ওদের এপ্রোচ করবেন, রাইট প্রডাক্ট প্লেইস করবেন, ওরাই ভাইরাল করিয়ে দিবে।
ফুড বা খাবার। এইটা সবচেয়ে ইজি আর সবচেয়ে কম দাম। বিলিভ মি, বাংলাদেশ এ ফুড ভ্লগারদের এভারেজ পার ভিডিও চার্জ ১২-১৫ হাজার টাকা। তার মানে রাফসানের কথা বুঝাচ্ছি না! এভারেজ যেসব রিলস আপনারা দেখেন এইগুলোর চার্জ ফিক্সড। ৩ লাখ টাকা খরচ করলে প্রতিদিন ১.৫-২ লাখ টাকা গ্যারান্টেড রিটার্ন। কোন প্রশ্ন ছাড়া, এইটা গ্যারান্টেড রিটার্ন আসেই।
ধর্ম বিরোধীতা, বাংলাদেশ এই জনরের আলাদা কিছু লোক আছেন। উনারা মূলত জাতীয়তাবাদ, সমাজ, সংস্কৃতি নিয়ে লিখালিখি করেন। টার্গেট করবেন ৬-৭ জন, বাকী ওই টাইপের জুনিয়ররা সবাই লেগে যাবে।
মেয়েদের ইমোশন: আপুরা খুব ভালো করে জানেন, এক ড্রেস জিঞ্জিরার চিপা থেকে কিনে এনে কিভাবে লাইভে ১২/১৪ হাজার টাকা বিক্রি হয় তাও কয়েকজন স্পেসিফিক আপুর ইনফ্লুয়েন্সে। নাম বলবো না তবে হ্যা সেইম উনাদের চার্জ ১৫-২৫ রেইঞ্জে।
এডুকেশন: এইটা হচ্ছে হাই রিটার্ন গেইম, হাই মার্কেট কস্ট। আপনি যাস্ট মার্কেট টার্গেট করে ৭-৮ জন ইনফ্লুয়েন্সারকে ধরবেন ৬-৭ লাখ টাকায়। দেখবেন আপনার কোর্স ব্যবসা নগদে কয়েক সপ্তাহে রমরমা। আর কোর্স তো কিচ্ছু না একবার বানালেই হয়, এর পর রিপিট রিপিট রিপিট।
এই ৬ ইমোশনের একটা ধরে, যাস্ট একটা ধরে ইনভেস্ট করলেই গেইম অন। আর কিচ্ছু লাগবে না। চুপ হয়ে যাস্ট বসে থাকলেই, অপারেশন চালালেই টাকা আসবে। ভাই, এই যে আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে এত্ত এক্সাইটেড থাকি, কেন? কারণ বিশ্বের ফেইসবুক মিডিয়া বায়িং খরচের দিকে বাংলাদেশ প্রথম দিকেই আছে।
আমাদের দেশে সোশ্যাল প্ল্যাটফর্ম মানে একটাই, সেইটা ফেইসবুক। এইটাকে একটু করে কাজে লাগালেই টক অফ টাউন থাকা যায় কয়েক সপ্তাহ। আর খরচ ও কম, বেশি কিছু না।
অনেক সিক্রেট শেয়ার করলাম, এর পর ঠান্ডা মাথায় ভাববেন এই যে হুট করে একটা উত্তরার রেস্টুরেন্ট কয়েকদিনে ফেমাস হয়ে গেলো। কেন হয়েছে? কারা বানিয়েছে? কি জন্য হয়েছে? এইগুলো ভাবলে মনে হবে - হায় হায়, এতো পুরো একটা গেইম।

Comments